নিউজ অব সোনারগাঁওঃ সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার ঘাট থেকে একটি যাত্রীবাহী ট্রলার মেঘনা নদী দিয়ে বারদী ইউনিয়নের নুনেরটেক যাওয়ার পথে দুর্ধর্ষ ডাকাতির শিকার হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এসময় স্বশস্ত্র ডাকাতদল যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার, ব্যবসায়ীক পন্য ও মোবাইল সেট’সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এতে বাঁধা দেয়ায় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে খাদিজা আক্তার নামে এক নারীসহ ৫ যাত্রীকে কুপিয়ে মারাত্মক আহত করেছে।
জানা যায়, গত সোমবার রাতে একটি যাত্রীবাহী ট্রলার উপজেলার আনন্দবাজার ঘাট থেকে যাত্রী নিয়ে মেঘনা নদী দিয়ে নুনেরটেক যাচ্ছিল। পথিমধ্যে অন্য একটি ট্রলারে করে এসে ২০/২৫ জনের একদল স্বশস্ত্র ডাকাত উক্ত যাত্রীবাহী ট্রলারটিতে হানা দেয়। এসময় ডাকাতরা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার, ব্যবসায়ীক পন্য ও মোবাইল সেট’সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এতে বাঁধা দেয়ায় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে খাদিজা আক্তার নামে এক নারীসহ ৫ যাত্রীকে কুপিয়ে আহত করেছে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
