কুরআন অবমাননার প্রতিবাদে সোনারগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - News Of Sonargaon

শিরোনাম

Saturday, February 4, 2023

কুরআন অবমাননার প্রতিবাদে সোনারগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন হোসেনপুর কলেজ মাঠে সুইডেনে পুলিশি পাহারায় মুসলমানদের পবিত্র কুরআন শরীফ অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯ ঘটিকায় ওলামায় আহলে সুন্নত ওয়াল জামায়াত সোনারগাঁও উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হাজী মুক্তার হোসেনের সভাপতিত্বে সুইডেনে পুলিশি নিরাপত্তায় পবিত্র কুরআনুল কারিম অবমাননা ও পোড়ানোর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন।


বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, আমরা মুসলমানরা এখনও মরে যাই নি, কুরআন আল্লাহর প্রেরিত আমানত এবং কুরআনের রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও তাঁর। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ করে যাব। এসময় বক্তারা সুইডেনকে বয়কট করা ছাড়াও মানববন্ধনে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহবান জানান।


বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, আলী আহাম্মদ মেম্বার, নজরুল ইসলাম (রুপচান), হাজী সিরাজুল ইসলাম, মফিজ সরকার, আমিরুল ইসলাম, আলহাজ্ব মাওলানা ইব্রাহিম খলিল, শায়েখ মাওলানা রফিকুল ইসলাম চিশতী আল-কাদেরী, মাওলানা রুহুল আমিন নেছারী, মুফতি শেফাউল করিম সালেহী, মাওলানা ইমাম হাসান মোহেব্বী,

মাওলানা আনিছুর রহমান আল-কাদরী, মাওলানা খন্দকার আল-আবু নোমান আল-কাদেরীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ।