সোনারগাঁওয়ে কাঁচপুরে দুই বেকারীকে ভোক্তা অধিকারের ৯০ হাজার টাকা জরিমানা - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, November 1, 2022

সোনারগাঁওয়ে কাঁচপুরে দুই বেকারীকে ভোক্তা অধিকারের ৯০ হাজার টাকা জরিমানা


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেসার্স গোল্ডেন প্লাস ব্রেড ও মেসার্স আল্লাহ ভরসা ব্রেড নামে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। 

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলার কাঁচপুরে অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী  পরিচালক মো: সেলিমুজজামান। এসময় জেলা ক্যাব এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

 


সেলিমুজ্জামান জানান, মঙ্গলবার ( ১ নভেম্বর) দুপুরে বাজার পরিদর্শন কালে নারায়নগঞ্জের সোনারগাঁও কাঁচপুর  এলাকায়  গোল্ডেন প্লাসকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও পন্যের গায়ে মূল্য তালিকা না দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৪০ হাজার ও মেসার্স আল্লাহ ভরসা ব্রেড  এন্ড বিস্কুট কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও পন্যের গায়ে মুল্য তালিকা না দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরির অপরাধে  ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে ।