সাংবাদিক মোক্তার হোসেনের বড়ভাইয়ের মৃত্যুতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের শোক - News Of Sonargaon

শিরোনাম

Thursday, October 27, 2022

সাংবাদিক মোক্তার হোসেনের বড়ভাইয়ের মৃত্যুতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের শোক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকার বাসিন্দা সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনতা পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি সাংবাদিক মোঃ মোক্তার হোসেনের বড় ভাই মোঃ ইউনুস আলী (৭০) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৫.৪৫ মিনিটে মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকায় তার নিজ বাড়িতে  ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতিসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ। 


মরহুম ইউনুছ আলী মৃত্যু কালে স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যা ও ৪ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযার নামায বাদ জুমা সোনারগাঁও সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।