নিউজ ডেস্ক:
কুমিল্লায় জন্ম নেওয়া যমজ শিশু পদ্মা ও সেতুর নাম পরিবর্তন করে উম্মে হানি আয়েশা ও আরোহী আঁখি রেখেছে তাদের পরিবার।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন যমজ শিশুর দাদা শুকুর আলী ও তাদের মা সাবিকুন নাহার ঝুমুর।
তারা জানান, গত ২১ জুন জন্ম নেওয়ার পর বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল দুই শিশুর নাম রাখেন পদ্মা ও সেতু। পরে হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়ে বাড়িতে যান তারা। জন্মের ছয় দিন পর (২৭ জুন) ওই দুই শিশুর নাম পরিবর্তন করে উম্মে হানি আয়শা ও আরোহী আঁখি রাখা হয়।
নাম পরিবর্তন কেন করা হলো, জানতে চাইলে শিশুদের দাদা শুকুর আলী ঢাকা পোস্টকে বলেন, এলাকার মানুষ বিষয়টি ভালোভাবে নেয়নি। এলাকা থেকে ইসলামিক নাম রাখার জন্য বলা হয়। পরে তাদের বাবা সোহাগের পছন্দে দুজনের নাম উম্মে হানি আয়শা ও আরোহী আঁখি রাখা হয়।
