সোনারগাঁওয়ে শোক দিবস উপলক্ষে দোয়া ও দুস্তদের মাঝে খাবার বিতরণ - News Of Sonargaon

শিরোনাম

Thursday, August 18, 2022

সোনারগাঁওয়ে শোক দিবস উপলক্ষে দোয়া ও দুস্তদের মাঝে খাবার বিতরণ

সোনারগাঁওয়ে শোক দিবস উপলক্ষে দোয়া ও দুস্তদের মাঝে খাবার বিতরণ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তার নতুন বাজার এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী বিল্লাহ হোসেন বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষষক সম্পাদক কৃষিবিদ দীপক কুমার বনি।



দোয়া মাহফিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা দীপক কুমার বনিকসহ অন্যান্য বক্তারা ১৫ ও ২১ আগস্টে শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।


আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে হাজী বিল্লাল হোসেন বেপারীর উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।