সোনারগাঁ মাতাতে আসছে রিংকু ও সালমা - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, March 7, 2018

সোনারগাঁ মাতাতে আসছে রিংকু ও সালমা



আগামী ১৯ মার্চ স্বাধীনতার মাসে সোনারগাঁয়ের কাজী ফজলুল হক উইমেন্স কলেজের নব – নির্মীত চতুর্থতলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন ও কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত সংগীত শিল্পী মশিউর রহমান রিংকু ও ক্লোজ আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ এর দ্বিতীয় পর্বের চ্যাম্পিয়ন সালমা আক্তার। মূলত ফোক সংগীত শিল্পী হিসেবে রিংকু শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়। অন্যদিকে সালমাও বাংলাদেশের ঐতিয্যগত লোক সংগীত গাইতে পছন্দ করে।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা । আরও উপস্থিত থাকবেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর ইসলাম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া প্রমুখ ।

সুত্রঃ আজকের সোনারগাঁও