ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন
পিপিএম নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার এসআই আব্দুল হক শিকদারের হাতে ঢাকা বিভাগের
শ্রেষ্ঠ কর্মকর্তার পুরষ্কার তুলে দেন। বুধবার (১৪ মার্চ) ঢাকা রেঞ্জের ডিআইজি
কার্যালয়ে মাসিক অপরাধ সভায় অবৈধ অস্ত্র উদ্ধার ও ডাকাতি এবং খুনসহ ডাকাতি মামলার
রহস্য উদঘাটন করে স্বল্প সময়ের মধ্যে আসামি গ্রেফতার করার কৃতিত্বেও জন্য তাকে এ সম্মানে
ভূষিত করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক
পিপিএম উপস্থিত ছিলেন। এ ছাড়াও আসামিদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী রের্কড
করার ক্ষেত্রেও অবদান রয়েছে। এর আগেও তার এধরণের কৃতিত্বপূর্ণ কাজের জন্য এর আগে
আরো তিনবার জেলার সেরা পুলিশ কর্মকর্তার পুরষ্কার পান সোনারগাঁও থানার এসআই আব্দুল
হক শিকদার।
সূত্রঃ লাইভ সোনারগাঁও
