সোনারগাঁয়ে জমিসংক্রান্ত বিরোধে চাচার হাতে ভাতিজা খুন - News Of Sonargaon

শিরোনাম

Thursday, March 1, 2018

সোনারগাঁয়ে জমিসংক্রান্ত বিরোধে চাচার হাতে ভাতিজা খুন

সোনারগাঁয়ে জমিসংক্রান্ত বিরোধে চাচার হাতে ভাতিজা খুন 

 নিউজ অফ সোনারগাঁও

সোনারগাঁও উপজেলার পৌরসভা ষোল পাড়া এলাকায় গতকাল বেলা ২ টার দিকে খোরশেদ আলম (৩৫) নামে এক ব্যবসায়ীকে    জমি সংক্রান্ত বিরোধের জের ধরে   চাচা ভাতিজাকে কুপিয়ে হত্যা করে । পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা  গেছে , যোল পাড়া এলাকার মৃত ফজর আলীর  ছেলে খোরশেদ আলমের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে সুলতানের সাথে বিরোধ চলে আসছিল । গতকাল বৃহস্পতিবার বেলা ২ টার দিকে সুলতান ও খোরশেদ আলমের সাথে বাকবিতন্ড হয়  । এক পর্যায় চাচা সুলতান ও তার ছেলেরা দেশিয়   ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি ভাবে কুপিয়ে মারাত্মক জখম করে ।  স্থানিয় লোকজন  খোরশেদকে গুরতর আহত অবস্থায়  উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে ।

সোনারগাঁ থানার ভারপ্রপ্তকর্মকর্তা মোরশেদ আলম পিপিএম বলেন জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্ঘে পাঠানো হয়েছে । এ  ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।