বলিউড কিংবদন্তি শ্রীদেবী আর নেই। - News Of Sonargaon

শিরোনাম

Saturday, February 24, 2018

বলিউড কিংবদন্তি শ্রীদেবী আর নেই।






মাত্র ৪ বছরে বয়সে ১৯৭১ সালে অভিনয় জগতে আসা বলিউড সুপারস্টার শ্রীদেবী আর নেই। শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর। বলিউড অভিনেতা মহিত মারওয়াহর বিয়েতে যোগ দিতে স্বামী বনি কাপুর ও কন্যা খুশি কাপুরের সঙ্গে তিনি দুবাই গিয়েছিলেন। ১৯৭১ সালে মালায়লাম সিনেমা পুমবাতায় অভিনয়ের জন্য তিনি সেরা শিশু অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। ১৩ বছর বয়সে ১৯৭৬ সালে মন্দ্রু মুচিহো নামে তামিল সিনেমায় অভিনয় করেন। চলচ্চিত্রজীবনে তিনি তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
বলিউড এ সুপারস্টারের স্বামী বনি কাপুর ছাড়াও দুই কন্যা জানভি ও খুশি কাপুরকে রেখে গেছেন। তার বড় মেয়ে জানভির চলতি বছরে করণ জোহরের ধাধাক সিনেমায় অভিষেক হতে যাচ্ছে।

খবর বিবিসি ও ইন্ডিয়ান এক্সপ্রেস।